ছবির ক্যাপশন: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
-নড়াইল প্রতিনিধি:
‘মানবিকতায়
ঐক্যবদ্ধ’ (United for Humanity) এই
প্রতিপাদ্যকে সামনে
রেখে নড়াইলে
যথাযোগ্য মর্যাদায়
বিশ্ব রেড
ক্রস ও
রেড ক্রিসেন্ট
দিবস পালিত
হয়েছে। দিবসটি পালন
উপলক্ষে বাংলাদেশ
রেড ক্রিসেন্ট
সোসাইটি, নড়াইল
ইউনিটের উদ্যোগে
আলোচনা সভা
ও র্যালির
আয়োজন করা
হয়। আজ
শুক্রবার ৮মে সকালে
নড়াইল রেড
ক্রিসেন্ট ইউনিট
কার্যালয়ে জাতীয়
ও সংগঠনের
পতাকা উত্তোলনের
মাধ্যমে দিবসের
কর্মসূচি শুরু
হয়। এরপর
একটি বর্ণাঢ্য
র্যালি শহরের
প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ
করে জেলা পরিষদ কার্যালয়ের হল রুমে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।