ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ

মো: আনিছুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
ছবির ক্যাপশন: তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ ছবির ক্যাপশন: তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ
ad728
তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ
বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের দৈনন্দিন সমস্যা এবং প্রত্যাশার কথা তুলে ধরেন।

নির্বাচিত হলে যেসব অগ্রাধিকার থাকবে ইমদাদুল হক ইমদাদের: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিশৃঙ্খলাপূর্ণ জনবান্ধব পৌরসভা প্রতিষ্ঠা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, উন্নত যোগাযোগব্যবস্থা ও টেকসই রাস্তাঘাট নির্মাণ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন ও তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ।

স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী ও তাইজুল ইসলাম বকুল।

নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ