ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবি’র অভিযানে ৩৯৭ গ্রাম স্বর্ণের বারসহ আটক ১

মো: আনিছুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
ছবির ক্যাপশন: বেনাপোলে বিজিবি’র অভিযানে ৩৯৭ গ্রাম স্বর্ণের বারসহ আটক ১ ছবির ক্যাপশন: বেনাপোলে বিজিবি’র অভিযানে ৩৯৭ গ্রাম স্বর্ণের বারসহ আটক ১
ad728
বেনাপোলে বিজিবি’র অভিযানে ৩৯৭ গ্রাম স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা সীমান্তে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার সহ মো. সুজন হোসেন (৩৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক মো. সুজন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৮ আগস্ট ) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সদস্যরা  স্বর্ণের চালানটি আটক করে।

খুলনা  বিজিবির নাফিজ ইমতিয়াজ আহমেদ বলেন বিজিবি  আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ মো. সুজন হোসেনকে আটক করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ৩টি স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৮৭,৭৭,৬৭০ টাকা, মোটরসাইকেলটির মূল্য ২,৭১,০০০ টাকা এবং মোবাইল ফোনটির মূল্য ১,০০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য ৯০,৪৯,৬৭০ (নব্বই ল ঊনপঞ্চাশ হাজার ছয়শত সত্তর) টাকা।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।





নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ